শনিবার একদিনের সিলেট আসছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সফরকালে তিনি সরকারি বিভিন্ন কর্মসূচি, মতবিনিময় সভা এবং নদী-ভাঙন এলাকা পরিদর্শন করবেন।
শনিবার সকাল ৯টায় সরকারি মদন মোহন কলেজ রোভার স্কাউট সদস্যদের সাথে মতবিনিময় করবেন
এরপর সাড়ে ৯টায় সিলেট সার্কিট হাউজে সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা প্রশাসক এবং নির্বাহী প্রকৌশলীদের সাথে মতবিনিময় করবেন।
ওই দিন সকাল ১১টায় পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে সাথে নিয়ে সিলেটের নদী ভাঙন কবলিত সুরমা ও চেঙের খাল পরিদর্শন করবেন। দুপুর ২টায় সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাথে নিজ বাসভবনে মতবিনিময় করবেন।
এছাড়া বিকাল সাড়ে ৩ টায় সিলেট সদর উপজেলা আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান। এরপর সদর উপজেলা পরিষদের মাসিক সভায় অংশগ্রহণ। সন্ধ্যা ৬টায় সদর উপজেলা পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে যোগদান করবেন।
ওইদিন রাত ৮টা ৫০ মিনিটের ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন বলে প্রেস সচিব জানান।

















