ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর বিজয়নগরে গুলির ঘটনায় নতুন তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানী মাধ্যম দ্য ডিসেন্ট জানিয়েছে, যারা মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়েছিল, তারা একইদিন দুপুরে মতিঝিল ওয়াপদা মাদরাসা এলাকায় হাদির সঙ্গেই জনসংযোগে অংশ নিয়েছিল।
পুলিশের সরবরাহ করা সিসিটিভি ফুটেজ এবং হাদির জনসংযোগ টিমের তোলা দুটি ছবি বিশ্লেষণ করে দেখা যায়—
দুই সন্দেহভাজনের পোশাক হুবহু মিলে গেছে জনসংযোগে থাকা দুই ব্যক্তির সঙ্গে।
- একজনের ছিল কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর, আকাশি রঙের প্যান্ট
- অন্যজনের ছিল কালো ব্লেজার, কালো মাস্ক, চশমা এবং চামড়া রঙের জুতা
জুমার নামাজের পর বিজয়নগরে গুলিবিদ্ধ হওয়ার পর হাদিকে ঢামেকে নেওয়া হয়।
তার মাথা, বুকে এবং পায়ে আঘাত রয়েছে। পায়ের আঘাতটি রিকশা থেকে পড়ে যাওয়ার কারণে হতে পারে বলে চিকিৎসকরা ধারণা করছেন।
ঢামেকে প্রাথমিক অস্ত্রোপচার শেষে পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।


















