গাইবান্ধার ফুলছড়ি-সাঘাটা নির্বাচনী আসনে সম্প্রতি এক অদ্ভুত ঘটনার স্বাক্ষী হয়েছে স্থানীয় প্রশাসন। সম্প্রতি এই আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল ওয়ারেছের বাড়িতে থানা পুলিশের একদল সদস্য তার নিরাপত্তা দেখভালের জন্য তার বাড়িতে যান। বাড়িতে গিয়ে তাদের চোখে এক অদ্ভুত দৃশ্যের অবতারণা হয়। তারা দেখেন জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পাওয়া এই সংসদ সদস্য তার ক্ষেতের জমিতে সার দিচ্ছেন। বিষয়টি এখন ব্যাপক আলোচিত হচ্ছে। এমন দৃশ্য দেখে পুলিশ সদস্যরা অবাক হয়েছেন।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ ঘটনাটি ব্যাপক আলোচিত হচ্ছে। ফেসবুকে অনেকেই তাকে নিয়ে ইতিবাচক মন্তব্য করছেন। তারা বলছেন, এমন সংসদ সদস্যই তো আমরা চেয়েছিলাম। যিনি হবেন মাটির মানুষ, সোনার ছেলে।















