মৌলভীবাজার-১ আসনের নির্বাচনের মাত্র এক দিন আগে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ১০ দলীয় জোটের প্রার্থী আমিনুল ইসলাম-এর আপন ভাই ও সহধর্মিণীর ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতা মিঠু ও তার দলবলের বিরুদ্ধে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিএনপির মিঠুর নেতৃত্বে একদল ব্যক্তি সংঘবদ্ধভাবে হামলা চালায়। এতে আমিনুল ইসলামের ভাই ও তার স্ত্রী গুরুতর আহত হন। পরে তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, আহতদের অবস্থা গুরুতর।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচনের আগে পরিকল্পিতভাবে ভয়ভীতি সৃষ্টি করতেই এই হামলা চালানো হয়েছে। ঘটনার পর হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।


















