ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন সিলেট-১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী খন্দকার মুক্তাদির। নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর শপথ গ্রহণের উদ্দেশ্যে তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
স্বাধীনতার পর থেকে প্রচলিত রাজনৈতিক সমীকরণ—“সিলেট-১ যার, সরকার তার” এবারও যেন বাস্তবে রূপ নিলো। অতীতের ধারাবাহিকতায় এ আসনের ফলাফল জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।
নির্বাচনে জয়ের পর প্রতিক্রিয়ায় খন্দকার মুক্তাদির বলেন, “সিলেটবাসীর ভালোবাসা ও আস্থার প্রতিদান উন্নয়ন ও সেবার মাধ্যমে দিতে চাই। সিলেট-১ হবে উন্নয়ন ও অগ্রগতির মডেল।”
সিলেট-১ আসনটি বরাবরই দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ আসন হিসেবে পরিচিত। প্রবাসী অধ্যুষিত এ অঞ্চলের অর্থনৈতিক গুরুত্বও রয়েছে ব্যাপক। ফলে নতুন সংসদ সদস্যের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশাও অনেক।

















