রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হওয়া দুই বছরের শিশু সাজিদকে প্রায় ৩২ ঘণ্টা পর উদ্ধার করা হলেও তাকে বাঁচানো যায়নি। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রাত ১০টার দিকে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তানোরের কোয়েলহাট পূর্বপাড়া এলাকায় বুধবার দুপুরে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের তানোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ইউনিটগুলো মাটি খনন ও অক্সিজেন সরবরাহসহ টানা অভিযান চালায়। প্রায় ৪০ ফুট মাটি খননের পর শিশুটিকে উদ্ধার সম্ভব হয়।
নিহত সাজিদ ওই এলাকার রাকিব উদ্দীনের ছেলে।


















