পবিত্র মাহে রমজানের ১৩তম দিনে, ৩ মার্চ ২০২৬ তারিখে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করেছে সিলেট স্টুডেন্ট ক্লাব। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়কারী নাঈম মাহবুব, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাউছার চৌধুরী, সভাপতি সাকিল আহমেদ, সহ-সভাপতি ফাহিম মাহমুদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অদুদ আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: জামিল আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সিলেট জেলা জাতীয় ছাত্রশক্তি।
আয়োজকরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

















