সিলেটে নবগঠিত কমিটিকে নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও মহানগর কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) বিকেলে সিলেট নগরীর হোটেল গ্র্যান্ড ভিউ প্লেসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবগঠিত জেলা ও মহানগর কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক পরিকল্পনা ও করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, একটি বৈষম্যহীন সমাজ গঠন এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
পরিচিতি সভা শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


















