শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আমাদের লক্ষ্য হচ্ছে ঢাকা সিলেট রুটে ১০০ কিলোমিটার স্পিডে ট্রেন চালানো।
শনিবার (১৪ মার্চ) সিলেট মেট্রোপলিটন পুলিশের অবকাঠামো ও প্রযুক্তিগত উন্নয়নে সরকারের কাছে প্রস্তাবনা উত্থাপন করার কথাও বলেন তিনি।
ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম ৬ লেনের প্রকল্প দ্রুতই বাস্তবায়ন হবে উল্লেখ করে তিনি বলেন, ঢাকা সিলেট রেললাইন ডাবল গেজ করা হবে।
মন্ত্রী বলেন, রমজান মাস আমাদের জন্য নিত্যপণ্য সরবরাহ শৃঙ্খলা ঠিক রাখার একটা বড় চ্যালেঞ্জের মাস। তারমধ্যে, একটা বাড়তি বড় চ্যালেঞ্জ যোগ হয়েছে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ।
এসকল বাধাবিপত্তি অতিক্রম করে দেশের অর্থনৈতিক ও সামাজিক সুশাসনের সকল পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, নগর পুলিশের সহযোগিতায় অনলাইন জুয়া ও মাদক চিরতরে নির্মূল করা হবে। এক্ষেত্রে প্রযুক্তিগত সহযোগিতা করবে বিটিআরসি।
এরআগে, শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী নিরাপদ ও সুশৃঙ্খল নগর গড়ে তুলতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের কথা জানান।


















