সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩নং ঘিলাছড়া ইউনিয়নে ফরহাদ নামের এক তরুণকে বাড়ি থেকে ডেকে নিয়ে অপহরণের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে একদল দুর্বৃত্ত অন্য এলাকা থেকে এসে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
ভুক্তভোগীর পরিবারের দাবি, অপহরণকারীরা ফরহাদকে বাড়ি থেকে ডেকে বের করে নগদ টাকা, মোবাইলসহ তার ব্যক্তিগত সামগ্রী লুট করে নেয়। এ সময় বাধা দিলে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন।
বর্তমানে ফরহাদ ফেঞ্চুগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পরিবারের অভিযোগ, অভিযুক্তরা এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ইভটিজিং ও মারামারির মতো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের ভয়ে স্থানীয় শিক্ষার্থীরাও নিরাপদে চলাচল করতে পারে না বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


















