সিলেটের হযরত শাহজালাল (রহ:) মাজার থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
বুধবার (২৫ মার্চ) বিকালে হযরত শাহজালাল (রহ:) মাজারের প্রধান গেইট সংলগ্ন খেজুর গাছের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহের সুরতহাল প্রস্তুত শেষে পুলিশ ওসমানী হাসপাতালের মর্গে পাঠায়।
সিলেট শাহজালাল মাজারকেন্দ্রের ইনচার্জ এসআই আজিজ শিমুল এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ওই নারীর পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৫৫ বছর।

















