সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং এলাকায় এসএসসি পরীক্ষার্থী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার সামগ্রী বিতরণ করেছে নলজুরী ছাত্র পরিষদ।
নলজুরী ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে নলজুরী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ২০২৬ এবং ৭ম থেকে ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় পরীক্ষার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলজুরী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবশক্তির মূখ্য সংগঠক পারভেজ আহমেদ, নলজুরী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন, বর্তমান সভাপতি ইয়াসিন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইসমাইল হোসেন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সহ-সাংগঠনিক সম্পাদক বাদশা আহমেদ এবং প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুজনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং আসন্ন এসএসসি পরীক্ষায় সফলতা কামনা করে দোয়া করেন।

















