রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে প্রায় দুই বছর বয়সী সাজিদকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। উদ্ধার অভিযানের পর শিশুটিকে প্রথমে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।


















