চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঋণখেলাপির অভিযোগে তাকে প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণা করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে আপিল শুনানি শেষে এই সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন। একই আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. নুরুল আমিন সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল করেছিলেন।
শুনানিকালে নির্বাচন কমিশন জানায়, সারোয়ার আলমগীরের বিরুদ্ধে ঋণখেলাপির তথ্য প্রমাণিত হওয়ায় নির্বাচনী আইন অনুযায়ী তিনি সংসদ সদস্য প্রার্থী হওয়ার যোগ্যতা রাখেন না। এ কারণে তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
এর ফলে চট্টগ্রাম-২ আসনে বিএনপির নির্বাচনী কৌশলে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সুযোগ এখনো খোলা রয়েছে।
















