জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ছাত্র সংগঠক জাতীয় ছাত্রশক্তি সিলেট মহানগর শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল আজ ২৫ ফেব্রুয়ারি নগরীর জিন্দাবাজারস্থ Chick’n Hut Restaurant-এ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট মহানগরের আহ্বায়ক জুবায়ের হোসাইন। উপস্থিত ছিলেন সদস্য সচিব কাউসার গাজী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুহিদ হাসান শান্ত, ১ম যুগ্ম সদস্য সচিব মুহাম্মাদ এহতেশামসহ মহানগর কমিটির নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট জেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক তৌফিক ওমর তানভির, সিলেট সদর উপজেলার প্রতিনিধি নাঈম মাহবুব, এয়ারপোর্ট থানা প্রতিনিধি শাকিল আহমেদ, কাউসার চৌধুরি, ফাহিম মাহমুদসহ বিভিন্ন থানা কমিটির প্রতিনিধিরা। আরও ছিলেন জাতীয় ছাত্রশক্তি কেন্দ্রীয় কমিটির সদস্য সিদ্দিকী আবুল আলা।
বক্তারা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, ছাত্রসমাজের ন্যায্য অধিকার আদায়, শিক্ষা-সংস্কৃতি চর্চা এবং আদর্শিক নেতৃত্ব গঠনে জাতীয় ছাত্রশক্তি অগ্রণী ভূমিকা পালন করবে। সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
পরিচিতি সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল সম্পন্ন হয়।


















