সিলেট মহানগরীতে অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আব্দুল্লাহ আল শাকিল (৩২) এবং মোঃ রাসেদ মিয়া (২৬)। শাকিল শাহপরান (রহ.) থানার ২০২২ সালের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। অপরদিকে রাসেদ মিয়া কোতোয়ালী মডেল থানার ২০২৪ সালের একটি মামলার আসামি, যেখানে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এবং দণ্ডবিধি, ১৮৬০-এর বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ডিবি সূত্রে আরও জানা যায়, নগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

















